হোম > সারা দেশ > খুলনা

স্বামীর মৃত্যুর এক মাস পর স্ত্রীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, শালিখা (মাগুরা)

স্বামীর মৃত্যুর মাত্র এক মাসের ব্যবধানে স্ত্রী আঁখি চক্রবর্তী আত্মহত্যা করেছে। এ ঘটনা মাগুরা জেলার শালিখা উপজেলার তালখড়ি গ্রামের।

এ গ্রামের দিলীপ রায়ের পুত্র বাসুদেব রায় ভালোবেসে বিয়ে করেন দীঘল গ্রামের আঁখি চক্রবর্তীকে। এই দম্পতি ছিল এলাকায় খুবই আলোচিত। একজন আরেকজনকে খুব ভালোবাসতো। অনেকে তাদের লাইলি-মজনু বলতেন।

বাসুদেব এক মাস আগে স্ট্রোক করে মারা যান। তার মৃত্যু মেনে নিতে পারননি আঁখি। ১৯ জুন রাতে আত্মহত্যা করেন তিনি। তাদের একটি চার বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। বাবার মৃত্যুর পর মায়ের আত্মহত্যায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলো শিশুটির জীবন।

নির্বাচনে জামায়াতের পক্ষে সমর্থন, বিএনপির ৪ নেতা বহিষ্কার

মেহেরপুরে দুই চিকিৎসককে মারধর, ক্লিনিক ভাঙচুর

নির্বাচনের পরই খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উপস্থিতি

বিএনপির কর্মীদের হামলায় জামায়াতের ১৩ কর্মী আহত

খুলনায় গভীর রাতে দাঁড়িপাল্লার সমর্থকের বাড়িতে আগুন

ঝিনাইদহের ৪‌টি আসনে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা, ২০ জনের বিরুদ্ধে এজাহার

কুষ্টিয়ায় ৪টি আসনে ১৭ প্রার্থী হারালেন জামানত

ধানের শীষ প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

জাতীয় নির্বাচনের প্রভাবে গদখালীর ফুলবাজারে ধস