হোম > সারা দেশ > খুলনা

সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, আহত ২

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

কালিগঞ্জ থানা

সাতক্ষীরার কালিগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস ও অক্সিজেনের স্বল্পতায় এক রাজমিস্ত্রি ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে আরও দুজন গুরুতর অসুস্থ হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে রাজমিস্ত্রি মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনিরুজ্জামান পাড়ের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী আরাফাত পাড় (১৬)। আহতদের মধ্যে রয়েছেন গোলাম হোসেন (৩০)। তিনি একই গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, বরেয়া গ্রামের হাতেম শেখের ছেলে আরিফুল ইসলামের বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ছাদের সেন্টারিংয়ের বাঁশ ও তক্তা খুলতে ভেতরে নামেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার। কয়েক দিন আগে নির্মিত ট্যাংকের ভেতরে নেমে তিনি বিষাক্ত গ্যাস ও অক্সিজেনের স্বল্পতায় অচেতন হয়ে পড়েন। তাঁকে উদ্ধারে ট্যাংকের ভেতরে নামেন আরাফাত ও গোলাম হোসেনসহ অন্যরা। এ সময় তাঁরাও বিষাক্ত গ্যাসের কবলে পড়েন।

একপর্যায়ে মহানন্দ সরকার ও আরাফাতের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ গোলাম হোসেনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষাক্ত গ্যাস ও অক্সিজেনের স্বল্পতায় দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরায় সেপ্টিট্যাংকে নেমে অক্সিজেন স্বল্পতায় দুজনের মৃত্যু

ঝিনাইদহে সাধারণ ফসলের সার ব্যবহার হচ্ছে তামাক চাষে

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২০ বাড়িঘর ভাঙচুর, আহত ১২

চার বিচারকের কাঁধে ১৫ হাজার মামলা

ভৈরবে নাব্য সংকটে নৌযান চলাচল ব্যাহত, ঝুঁকিতে বাণিজ্য

নৈরাজ্য সৃষ্টির অভিযোগে সরকারি বিএল কলেজের দুই শিক্ষক ওএসডি

ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান জন্ম দিলেন প্রসূতি, বাঁচল না নবজাতক

ছেলের বিয়েতে যাওয়ার পথে প্রাণ গেল বাবার

নদীতে ভাসছিল পুণ্যার্থীবাহী বোট, ২৯ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড

বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা