হোম > সারা দেশ > খুলনা

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ছবি: আমার দেশ

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভো‌কেট মো.আসাদুজ্জামান। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপ‌জেলার কৃপালপুর গ্রামে কৃষক কার্ড বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপির নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঝিনাইদহে কৃষক কার্ড উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে শৈলকূপা  উপজেলার কৃপালপুর কলুরভিটা মাঠে ভার্চ্যুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। অনুষ্ঠা‌নে জেলা-উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, কৃষক, প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামের ১ হাজার ৫৯৮ জন কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।

আমের আঁটি শ্বাসনালিতে আটকে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রদলের মামলায় আটক এনসিপি নেতাদের মুক্তি দাবি

ষাটগম্বুজ মসজিদ ও খান জাহানের মাজারে দর্শনার্থীদের ভিড়

খুলনায় পশু বিক্রি ও রাজস্ব আদায়ে রেকর্ড, হতাশায় বড় গরুর খামারিরা

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গৃহহীন পরিবার পেল নতুন ঘর

গড়াই নদীতে ঝাঁপ, মা উদ্ধার, শিশু নিখোঁজ

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে: আইনমন্ত্রী

শ্যামনগরে ঝড়ে তালগাছ ভেঙে শিশুর মৃত্যু

ঝিনাইদ‌হে হর্ন বাজানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ নিহত ১