হোম > সারা দেশ > খুলনা

গাংনীতে গরুবোঝাই ‘লাটা হাম্বার’ উল্টে নিহত ১, আহত ১০

জেলা প্রতিনিধি, মেহেরপুর

ছবি: আমার দেশ

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর বাজারে গরুবোঝাই ‘লাটা হাম্বার’ উল্টে উজ্জ্বল হোসেন (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন অনন্ত ১০ জন। এর মধ্যে গুরুতর আহত ছয়জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বাকি চারজন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। নিহত উজ্জ্বল মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে গরুবোঝাই লাটা হাম্বারটি গাংনীর রায়পুর বাজার হয়ে আলমডাঙ্গা পশুর হাটে যাচ্ছিল। রায়পুর বাজারে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সেটি উল্টে যায়। ঘটনাস্থলেই গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন গরু ব্যবসায়ী উজ্জ্বল হোসেন। একই সময়ে লাটা হাম্বারটিতে থাকা অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত হন ছয়জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাসুদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে।

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, রায়পুর নামক স্থানে গরুবোঝাই লাটা হাম্বার দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহতদের সবাইকে উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এমএইচ

গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে কালীগঞ্জে সেনাপ্রধান

কুষ্টিয়া জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

বিএনপির ত্রাণবহরে হামলা: দুই ইউপি চেয়ারম্যানসহ ১০ আ. লীগ নেতাকর্মী কারাগারে

বেনাপোলে হাফওয়ে শেল্টার হোম চালু

রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে খেলোয়াড়ের মৃত্যু

আমদানি কমায় বেনাপোল কাস্টমে রাজস্ব আদায়ে ধস

চুয়াডাঙ্গার উথলীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরায় ৫৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বালুমহাল নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ বিএনপি নেতা

মৃত্যুর পাঁচ মাস পর কবর থেকে বিএনপি নেতার লাশ উত্তোলন