হোম > সারা দেশ > খুলনা

নিখোঁজের চার দিন পর ধানখেতে মিলল কৃষকের লাশ

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার শ্যামনগরে চার দিন ধরে নিখোঁজ থাকা মনোরঞ্জন মণ্ডল (৫৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার শৈলখালী এলাকার একটি ধানখেত থেকে তার লাশ শনাক্ত করেন স্থানীয় বাসিন্দারা। তার মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

মনোরঞ্জন মণ্ডল যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, চার দিন আগে ধানখেতে কীটনাশক প্রয়োগ করতে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।’

ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এমই

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক