হোম > সারা দেশ > খুলনা

অভয়নগরে সাপের কামড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, অভয়নগর (যশোর)

যশোরের অভয়নগর উপজেলায় সাপের কামড়ে জেরিন খাতুন (৮) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জেরিন খাতুন ওই এলাকার জসিম উদ্দিন সরদার ও নাজমিন নাহারের একমাত্র মেয়ে। সে স্থানীয় চাকই মরিচা প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

জেরিনের বাবা জসিম উদ্দিন সরদার জানান, রোববার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে জেরিন। সোমবার ভোরে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে সকালে সিংগাড়ী মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়ির চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে এলাকায় সাপের উপদ্রব বেড়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

গার্লস কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন কুষ্টিয়া জামায়াত সেক্রেটারি

দামুড়হুদায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশুর

শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

আদালত ভবনের ছাদের প্লাস্টার খসে আহত ৫ বিচারপ্রার্থী

যশোরে ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতার মৃত্যু

অভয়নগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, সহকর্মী আহত

দামুড়হুদায় কোরআন প্রশিক্ষণকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত মুখোমুখি

পুরাতন থানা ভবনে ককটেল বিস্ফোরণ, ২ শ্রমিক আহত