হোম > সারা দেশ > খুলনা

রামপালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ ৬ জন আহত

উপজেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট)

বাগেরহাটের রামপালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্ৰুপের সংঘর্ষে নারী-পুরুষসহ ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১০টার দিকে উপজেলার ভোজপতিয়া ইউনিয়নের চন্দ্রাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা জানান, ভোজপতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আল আমিন গ্রুপ এবং প্রিন্স গ্ৰুপের মধ্যে দ্বন্দ্ব ছিল। এ দ্বন্দ্বের জের ধরেই দুই গ্রুপের সংঘর্ষের সূত্রপাত।

পুলিশ জানান, আহতদের প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে আলামিন শেখ, ওয়েব আলী সরদার, হাসান ফকির, নাইম ফকির, সালাম শেখ, আলামিন ফকির ও ছুটু বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত চলমান এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ

স্কুল যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা

মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা