হোম > সারা দেশ > খুলনা

সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন বিষয়ে বিজিবি-বিএসএফ আলোচনা

চুয়াডাঙ্গায় পতাকা বৈঠক

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার ভারত সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত সীমান্ত পিলার ১০৫ এমপি’র নিকট শূন্যরেখায় বাংলাদেশ অংশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পতাকা বৈঠকে বাংলাদেশ পক্ষ থেকে ৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুভাস চন্দ্র গাগুয়ার নেতৃত্বে ১৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে উভয় পক্ষের ব্যাটালিয়ন কমান্ডার একে অপরকে স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন। পরবর্তীতে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সীমান্ত হত্যা বন্ধ, মানব পাচার ও মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এসময় বিএসএফ কমান্ড্যান্ট সীমান্ত পিলার ৮৭ থেকে ৯২/৮-আর পর্যন্ত কাঁটাতারবিহীন এলাকায় ভারতীয় অংশে কাঁটাতার স্থাপনের প্রস্তাব দেন। জবাবে ৬ বিজিবির অধিনায়ক জানান, পূর্বে অনুমোদিত হলেও বর্তমান ভৌগোলিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে যৌথ পরিদর্শনের প্রয়োজন রয়েছে। তিনি নতুন প্রস্তাবনা পাঠানোর পরামর্শ দেন।

এছাড়া কাঁটাতারবিহীন এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল কার্যক্রম জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।

বৈঠক শেষে উভয় কমান্ডার সীমান্ত পিলার ১০৫ পরিদর্শন করেন এবং আগামী দিনগুলোতেও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম

খুলনায় অব্যাহত লোডশেডিংয়ে নাকাল জনজীবন

ইউপি সদস্যের অবৈধ মজুত, বাড়িতে মিলল হাজার লিটার ডিজেল

জীবননগরে তেল মজুতের দায়ে দুজনকে কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি

সুন্দরবনে ১০ জেলে অপহরণ, উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড