হোম > সারা দেশ > খুলনা

পরিবেশমন্ত্রীকে ছাত্রশিবিরের প্রকাশনা উপহার

জেলা প্রতিনিধি, ফেনী

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার ফেনীর দাগনভূঞাস্থ আবদুল আউয়াল মিন্টুর প্রধান নির্বাচনি কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি ইমাম হোসেন আরমান, সদ্যবিদায়ী জেলা সভাপতি আবু হানিফ হেলাল, জেলা সেক্রেটারি আশরাফুল হক সোহেল, জেলা অফিস সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, জেলা কলেজ সম্পাদক হাসিবুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মোহছেন উদ্দিন মিরাজ, জেলা সাহিত্য সম্পাদক আশরাফ হোসেন আসিফ এবং দাগনভূঞা ও সোনাগাজীর থানা সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

সাক্ষাৎকালে ছাত্রশিবির নেতৃবৃন্দ তাদের সংগঠনের সামগ্রিক কার্যক্রম মন্ত্রীর সামনে তুলে ধরেন। পাশাপাশি মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংসহ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেন। এছাড়াও সোনাগাজীতে একটি অনার্স মানের কলেজ, লালপোলে ফ্লাইওভার ও দাগনভূঞায় জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস স্টেশনের বিষয়ে দাবি জানান।

এসময় মন্ত্রী এসব সমস্যা সমাধানে জোরালো ভূমিকা রাখার আশ্বাস দেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে ছাত্রশিবিরের পক্ষ থেকে মন্ত্রীকে নববর্ষের প্রকাশনা ও পবিত্র কুরআন শরীফ উপহার প্রদান করেন।

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল