হোম > সারা দেশ > খুলনা

চৌগাছায় মাটি চাপা পড়ে নির্মাণশ্রমিক নিহত

উপজেলা প্রতিনিধি, চৌগাছা (যশোর)

প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় সামাউল ইসলাম(৫৫) নামে এক নির্মাণশ্রমিক মাটি চাপা পড়ে নিহত হয়েছেন। তিনি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গদাধরপুর গ্রামের চতুর আলীর ছেলে । প্রত‍্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে আজিজুর রহমান চৌগাছা শহরের সনু ডাক্তার মোড়ে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন ।

এ সময় হঠাৎ করে মাটি ধসে পড়লে সামাউল ইসলাম চাপা পড়ে আহত হয় । তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে এবং পরবর্তীকালে যশোর জেনারেল হাসপাতাল পাঠানো হয় ।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন । বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে । চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত