হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদ‌হ সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ১১

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে জসিম উদ্দিন নামের এক ভারতীয় নাগরিকসহ ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন এসব ব্য‌ক্তিদের আটক করে।

রোববার (৫ এপ্রিল) রা‌তে মহেশপুর ৫৮ বি‌জি‌বি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটক ভারতীয় নাগরিক জসিম উদ্দিন ভারতের হুগলী জেলার পান্ডুয়া থানার বাটিকা গ্রামের নাসির উদ্দীনের ছেলে। তার কাছ থেকে আধারকার্ড, ভারতীয় পাসপোর্ট, ভারতীয় পরিচয়পত্র ও ভারতীয় রুপি উদ্ধার করা হ‌য়ে‌ছে।

আটককৃত বাংলাদেশীরা হলেন খুলনার তেরখাদা উপজেলার ধানখালী গ্রামের সবুর হাওলাদারের ছেলে রবিউল ইসলাম (২৮), ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজরা গ্রামের মৃত খোকন ফকিরের ছেলে সগির ফকির (২৭), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী গ্রামের চাঁন মিয়ার ছেলে রাসেল (৩৭), গোপালগঞ্জ সদর উপজেলার বড়খোলা গ্রামের সুশান্ত গোলদারের ছেলে সুমন গোলদার (২০), বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার খেজুরবাড়ী গ্রামের কিরস চন্দ্র মন্ডলের ছেলে অশোক কুমার মন্ডল (৫২), রাজবাড়ীর গোয়ালন্দ থানার হাবিব মন্ডলপাড়া গ্রামের তোরাপের ছেলে শামীম (৪৬) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে চিত্ত রঞ্জন বিশ্বাস (৩৯)। এছাড়া আটক বাকি তিন বাংলাদেশি নাগরিকের মধ্যে ১ জন নারী ও ২ জন শিশু।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে রোববার সকাল থেকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাঙ্গা, পলিয়ানপুর ও কুসুমপুর বিওপি’র বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়।

অভিযানকালে রোববার বিকালে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের হুদোপাড়া এলাকার একটি ভুট্টোক্ষেতে অভিযান চালিয়ে জসিম উদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। এ ছাড়া পলিয়ানপুর বিওপির পৃথক অভিযানে ৪ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং দুইজন শিশু রয়েছে।

অপরদিকে কুসুমপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী পিপুলবাড়িয়া গ্রামের ধানক্ষেতে অভিযান চালিয়ে ৬ বাংলাদেশিকে আটক করে। আটককৃতরা ঠাকুরগাঁও, গোপালগঞ্জ, বাগেরহাট, রাজবাড়ী এবং ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার বাসিন্দা। পরে আটক ১১ জনকে বিজিবি মহেশপুর থানায় সোপর্দ করে।

এদি‌কে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জা‌নি‌য়ে‌ছেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলো বলে আমরা জানতে পেরেছি। #

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা