হোম > সারা দেশ > খুলনা

খুলনায় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লিকে ঢাকা মেডিকেলে ভর্তি

খুলনা ব্যুরো

খুলনা মহানগরীর দৌলতপুরে পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে সন্ত্রাসীদের গুলিতে দুই মুসল্লি আহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) ও আলম মন্ডল (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজের সময় মোটরসাইকেলে এসে মসজিদে ঢুকে দুই সন্ত্রাসী লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি করে । এ সময় পাশে থাকা মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। গুলিতে লোকমানের মাথায় আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, গুলি করার সময় লোকমান হাকিম মসজিদের ভেতরে কোরআন তিলাওয়াত করছিলেন। হঠাৎ হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। অপরদিকে আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ ও ডান হাতের বাহুতে গুলি লাগে। তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ভাগ্নে সোহেল শিপন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, গুলিবিদ্ধরা মসজিদের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি চালায়। এতে পাশে থাকা আরও একজন আহত হন।

তিনি জানান, হামলাকারীদের মধ্যে মোটরসাইকেলচালক হেলমেট পরা ছিলেন। পেছনে বসা ব্যক্তি ধর্মীয় পোশাক পরা ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়ে থাকতে পারে।

পুলিশ কর্মকর্তা আরো জানান, লোকমান হাকিম খালিশপুর এলাকায় তেলের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেএমপির সহকারী কমিশনার (সিটিএসবি) মো. আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

এমই

জীবননগরে ৪ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ভেড়ামারায় কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

বালু উত্তোলনের সময় বাল্কহেড জব্দ, দুইজনের কারাদণ্ড

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

দর্শনা সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

খুলনায় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি আহত

কালীগঞ্জ শহর এখন ময়লা-আবর্জনার ভাগাড়

চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

কলারোয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত কর্মী