হোম > সারা দেশ > খুলনা

কালীগঞ্জে বিকাশ প্রতারক পলাশ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ছবি: আমার দেশ

ঝিনাইদহের কালীগঞ্জে পলাশ মিয়া নামে বিকাশ প্রতারণা মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত পলাশ মিয়া হরিণাকুন্ডু উপজেলার পার দখলপুর গ্রামের চান মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পলাশ মিয়া (৩০) দীর্ঘদিন ধরে বিকাশের মাধ্যমে প্রতারণা করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। একপর্যায়ে তিনি কালীগঞ্জ উপজেলার এক জামায়াত নেতার কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২৫ হাজার টাকা উত্তোলন করে আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তিনি পলাতক ছিলেন। রোববার রাত প্রায় ১১টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় ওই জামায়াত নেতা পলাশকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন। পরে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, পলাশ মিয়া বিকাশের মাধ্যমে প্রতারণা করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২