হোম > সারা দেশ > খুলনা

খুবি ছাত্রী হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

প্রতিনিধি, খুবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগ ওঠায় 'বিজয়-২৪' হলের প্রভোস্টকে অব্যাহতি দিয়ে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বৃহস্পতিবার প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে অব্যাহতি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই অফিস আদেশে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. সেলিনা আহমেদকে আগামী তিন বছরের জন্য ‘বিজয় ২৪’ হলের প্রভোস্টের দায়িত্ব প্রদান করা হয়।

জানা গেছে, গত ৩০ মার্চ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য মাত্র ৮ শতাংশ সিট বরাদ্দের সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। গভীর রাতে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা প্রভোস্টের অপসারণ দাবি করেন। শিক্ষার্থীদের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে নোটিশ ছাড়াই জরিমানা, সিট বাতিলের হুমকি, স্বজনপ্রীতি এবং শিক্ষার্থীদের মানসিকভাবে হেয় করার মতো ঘটনা ঘটে আসছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম নতুন প্রভোস্ট নিয়োগের আশ্বাস দিয়েছিলেন।

‘বিজয় ২৪’ হলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফনান আজিজ রামিন বলেন, ‘শিক্ষার্থীরা বর্তমানে যে সিটে আছে, মাস্টার্সেও যেন সেখানেই নিরবচ্ছিন্নভাবে থাকার সুযোগ পায়।’

অভিযোগের বিষয়ে জানতে ‘বিজয় ২৪’ হলের অব্যাহতি পাওয়া প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান বিদায়ি প্রভোস্টের অব্যাহতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, সাবেক প্রভোস্টের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এমই

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল