হোম > সারা দেশ > খুলনা

সীমান্তে ৮২ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি ৮২ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ২ কেজি গাঁজা জব্দ করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার নতুনপাড়া সীমান্ত থেকে এসব মাদক জব্দ করে তারা। তবে এসময় কোনো মাদক কারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার নতুনপাড়া সীমান্ত ৬৭/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ অভ্যন্তরে অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় ওই এলাকার সুখীর বাড়ির পাশে পরিত্যক্ত ৮২ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও জানান, এসব জব্দ করা মাদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ