হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বাস্তুহারা কলোনীতে সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহত

খুলনা ব্যুরো

খুলনায় বাস্তুহারা কলোনীতে উচ্ছেদ অভিযানে আবারো সংঘর্ষে পুলিশসহ অর্ধশত লোকজন আহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দু’দিন আগে মাইকিং করে অবৈধ বসতিদের সরে যেতে অনুরোধ করে প্রশাসন। এদিকে সকাল থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখেন বাসিন্দারা। সকাল ১০টার পর পুলিশ লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় উচ্ছেদ অভিযানে যাওয়া বুলডেজারের গ্লাস ভেঙে দেয়া হয়।

বাস্তহারা কলোনির বাসিন্দা মো. মনিরুল হক বাবুল বলেন, আমরা ভূমিহীন, আমাদের থাকার কোনো জায়গা নেই। এই সমস্যা দীর্ঘদিনের। আমরা সরকারকে বলেছি বিকল্প জায়গা দেখিয়ে দিলে আমার সেখানে চলে যাবো। কিন্ত তা করা হয়নি। আজ সকাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে রাস্তায় টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে বাঁধা দিচ্ছিলাম। কিন্তু পুলিশ ভিতরে ঢুকে পড়লে অনেকেই বাঁধা দেয়। পুলিশ তাদের লাঠিচার্জ করতে শুরু করে। এ সময় আমরা অনেকে রাস্তায় শুয়ে বাঁধা দেওয়া চেষ্টা করি। পুলিশ আমাদের মারতে আসলে কলোনির লোকজন ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ পিছু হটে টিয়ারসেল মারা শুরু করে। তখন কলোনির লোকজন আবার ইট-পাটকেল নিক্ষেপ করে। অভিযানে সিভিলে কিছু লোক ছিল যাদের হাতে লঠি ছিলো।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বাস্তুহারা কলোনিতে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ২৫ জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৃহায়ন কর্তৃপক্ষ জানায়, এলাকাটি বাস্তুহারা কলোনি নামে পরিচিত হলেও খাতাপত্রে নাম ‘বয়রা আবাসিক এলাকা’। এ এলাকার সি-ব্লকের ৫৫টি প্লট ১৯৮৭ সালে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এর মধ্যে ৪২টি প্লট বেদখল থাকায় সেগুলো বরাদ্দ দেওয়া লোকজনকে বুঝিয়ে দেওয়া যায়নি। সে কারণে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বেশ কয়েক দফায় উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন করা যায়নি।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, বাস্তাহারা কলোনীতে সংঘর্ষের ঘটনায় আমিসহ ১৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ কাজে পুলিশের সাথে ছিলো যৌথবাহিনী, গৃহায়ন কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট ও স্থানীয় প্রশাসন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) রাশিদুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনার পর গৃহায়ন কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান স্থগিত করেছে। পুলিশ বাস্তুহারা কলোনী থেকে সরে গেছে।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা