হোম > সারা দেশ > খুলনা

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

উপজেলা প্রতিনিধি, দেবহাটা (সাতক্ষীরা)

দেবহাটার কুলিয়ায় পবিত্র কোরআন শরিফ অবমাননা করায় সোহাগ নামের এক যুবককে মারধর করা হয়েছে। পরে এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটিতে সোহাগ (২৫) নামের এক যুবক পবিত্র কোরআন অবমাননা করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় গণপিটুনির শিকার হয়েছেন। পরে তাকে আটকের পর মামলা করেছে দেবহাটা থানা পুলিশ। সোহাগ পুষ্পকাটি গ্রামের মন্জুরুলের মেজে ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) জোহরের নামাজের পরে পুষ্পকাটি পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন তার বাড়িতে। সোহাগ তার ফেসবুকে লিখেছেন, ‘আল্লাহ বলে কিছু আছে আমি মনে করি নাই, আমি ইসলাম ধর্মের এক ছেলে, আজ আমি কোরআন মানি না। আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে চাই। কোরআন মানুষের আলোর পথ দেখা দেয় না।’

এই স্ট্যাটাস ফেসবুকে দেখে আলেম ওলামাসহ এলাকাবাসী সোহাগের বাড়িতে গিয়ে তাকে বলেন, তুমি কোরআন অবমাননা করেছো। তোমাকে ক্ষমা চাইতে হবে। নইলে তোমার বিপদ হবে। এ কথা বলার পর সোহাগ আলেম ওলামাদের গালিগালাজ করতে থাকে এবং তাদের আঘাত করতে উদ্ধত হয়। এ সময় একজন সোহাগের উচ্ছৃঙ্খল আচরণ ফেসবুকে দেয়ার পর ভাইরাল হয়ে পড়ে। তারপরই দলে দলে মানুষ এসে সোহাগের বাড়িতে ভিড় জমাতে থাকে। একপর্যায়ে তারা তাকে মারধর করতে থাকে। খবর পেয়ে দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া পুলিশ পাঠিয়ে সোহাগকে আটক করে দেবহাটা থানায় নিয়ে যান।

এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বলেন, অভিযুক্ত সোহাগের নামে ধর্ম অবমাননার দায়ে মামলার প্রস্তুতি চলছে।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক