হোম > সারা দেশ > খুলনা

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, এক যাত্রীর মৃত্যু

খুলনা ব্যুরো

খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে এক যাত্রী মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।

স্থানীয়রা জানান, বাসটি সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে খুলনায় আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। বাসে থাকা দুজন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান হাফিজ বলেন, গুটুদিয়ায় একটি বাস পুকুরে পড়ে গেছে। এখনো পানির মধ্যে রয়েছে। নিহতের পরিচয় ও ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

জেডএম

মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক ১

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

জীবননগরে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

রূপসায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

সাতক্ষীরার কালীগঞ্জে সাপের কামড়ে এক নারীর মৃত্যু

লুটেরাদের ব্যাংক খাতে পুনর্বাসন করা হচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

রামপাল বাসস্ট্যান্ডে যুবক হত্যা মামলায় এক আসামি গ্রেপ্তার

মেহেরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ দেশে আনার আবেদন