হোম > সারা দেশ > খুলনা

২৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ‘আলোকিত জীবননগর’

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

জীবননগর উপজেলা থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হওয়া ২৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত জীবননগর।

সোমবার উপজেলা অডিটোরিয়ামে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

সংগঠক ইমন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশরাফুল আলম রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া বক্তব্য দেন জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রী কলেজর অধ্যক্ষ গোলাম মোর্তজা, জীবননগর ডিগ্রী কলেজর অধ্যক্ষ মো. মোজাফফর রহমান, সহকারী অধ্যাপক আল হাসান মো. আব্দুস সালাম ও খাইরুল বাশার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকর কর্মকর্তা আব্দুল আল মাবুদ শিহাব, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র সহযোগী অধ্যাপক সানজিদা পারভীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়র সাবেক শিক্ষার্থী কৌশিক আহমেদ জনি, আলোকচিত্রী নেছার উদ্দিন টুটুল, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজর ভাইস প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম, প্রভাষক মাহবুব এলাহী এবং সোনালী ব্যাংকর সিনিয়র অফিসার আরিফ বিল্লাহ।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে জীবনের লক্ষ্য অর্জন সম্ভব। তারা শিক্ষার্থীদের দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটি শেষ নয়; বরং এখান থেকেই নতুন সম্ভাবনার সূচনা হয়।

উল্লেখ্য, ‘আলোকিত জীবননগর’ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং পেশাজীবীদের সমন্বয়ে গঠিত একটি সামাজিক সংগঠন, যা শিক্ষা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

কাটা ধানেই গজাচ্ছে চারা, চোখে অন্ধকার দেখছেন রামপালের কৃষক

নড়াইলে প্রসূতি মায়ের ৭ সন্তান প্রসব, বাঁচল না কেউ

নীলডুমুর সীমান্তে ১৫ দিনে ৩১ লাখ টাকার মাদক জব্দ

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ

পচা গরুর মাংস বিক্রির প্রমাণ মেলায় দোকান সিলগালা

দম্পতিকে অচেতন করে ঘরেই বিশ্রাম খাওয়া-দাওয়া, স্বর্ণালংকার লুট

কুষ্টিয়া সরকারি কলেজে এমপি আমির হামজাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান

যশোরে ৬ কোটি টাকা মূল্যের ২৬ সোনার বার জব্দ

মেহেরপুরে খোয়া যাওয়া ৮২টি মোবাইল ফেরত পেলেন মালিকরা

বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা