হোম > সারা দেশ > খুলনা

এনসিপি নেতাকে গুলির ঘটনায় প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

আতিকুর রহমান নগরী

খুলনা মহানগরীতে এনসিপি নেতা মোতালেব সিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনায় ডি. কে শামীম ওরফে ঢাকাইয়া শামীমকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

গতকাল শুক্রবার রাতে নগরীর বসুপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে তার সহযোগী মাহাদিনকেও গ্রেপ্তার করেছে র‍্যাব।

নিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৬-এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তার ঢাকাইয়া শামীম গুলি বর্ষণের ঘটনায় জড়িত। তার বিরুদ্ধে মাদক, দস্যুতা ও বিশেষ ক্ষমতা আইনে আগের সাতটি মামলা রয়েছে। অভিযানে গ্রেপ্তার হওয়া অপর আসামি মাহাদিন গুলিবর্ষণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছে র‍্যাব।

গ্রেপ্তারদের সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব আরও জানিয়েছে, মামলার বাকি অভিযুক্তদের ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

গত ২২ ডিসেম্বর খুলনার ১০৯ মজিদ সরণির আল আকসা মসজিদ গলির ‘মুক্তা হাউস’-এ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মোতালেব সিকদারকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় তার স্ত্রী নিম্মি নামে এক নারীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করে মামলা দায়ের করেন।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা