হোম > সারা দেশ > খুলনা

আছিয়া ধর্ষণ মামলার চার্জশিট দাখিল

জেলা প্রতিনিধি, মাগুরা

মাগুরার চাঞ্চল্যকর আছিয়ার ধর্ষণ মামলার চার্জশিট এক মাস পর দাখিল করা হয়েছে। চার্জশিটে বর্ণিত ১৬৪ ধারায় জবানবন্দিতে প্রধান অভিযুক্ত হিটু শেখ ধর্ষণের দায় স্বীকার করেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, চাঞ্চল্যকর এ মামলায় অভিযুক্ত চারজন আসামির বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন এর আদালতে রোববার বিকাল সাড়ে চারটায় চার্জশিট দাখিল করা হয়েছে।

চার্জশিটে নিহত আছিয়ার ভগ্নিপতি সজীব শেখ ও তার ভাই রাতুল শেখ হত্যার হুমকি ও ভয়-ভীতি এবং হিটু শেখের স্ত্রী জায়েদা খাতুন এর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, বোনের বাড়ি বেড়াতে এসে ৮ বছরের শিশু আছিয়া গত ৫ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ কর্তৃক ধর্ষিত হয়ে গুরুতর অসুস্থ হয়। এ ঘটনায় শিশু আসিয়ার মা আয়েশা খাতুন বাদী হয়ে চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় ধর্ষণ মামলা অজু করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ মার্চ তার মৃত্যু হয়। তার ধর্ষণের প্রতিবাদে এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরাসহ সারাদেশে ব্যাপক আন্দোলন শুরু হয়।

কৃষকের পটল ক্ষেতে এ কেমন শত্রুতা!

যশোরে বিচারকের বিরুদ্ধে আদালতে অভিযোগ, বাদী গ্রেপ্তার

ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কায়িক পরিশ্রম করতে হবে

মোংলায় হামের আতঙ্ক: এক সপ্তাহে ১৭ শিশুর সংক্রমণ

ঝিনাইদ‌হ সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ১১

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু

হামের সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে খুলনায়, টিকাদান শুরু

মোংলায় পশুর নদে বিলীন হচ্ছে মামার ঘাট

রাজপথের প্রতিটি কর্মীকে মূল্যায়ন করবে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী