হোম > সারা দেশ > খুলনা

জুলাই গণঅভ্যুত্থানে হতাহতরা বীর: যশোরের জিওসি

যশোর অফিস

জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে হতাহতরা জাতীয় বীর। শহীদ ও আহতদের আত্মত্যাগে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জাতির অগ্রগতিতে পাথেয় হয়ে থাকবে তাদের এ অবদান।

মঙ্গলবার সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে যশোর সেনানিবাসে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জেএম ইমদাদুল বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে এককাতারে দাঁড়িয়ে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন যশোর এরিয়ার অধীন ১১ জেলার ছাত্র-জনতা। আগামীতেও একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নেবেন বলে আমরা আশা করি।

ইফতার মাহফিলের আগে জিওসি জুলাই অভ্যুত্থানে আহত আমন্ত্রিত আহতদের সঙ্গে কুশলবিনিময় করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যশোর এরিয়ার অধীন ১১ জেলায় আহতদের মধ্যে ৩৭ জনকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা