হোম > সারা দেশ > খুলনা

চর্মকারের বাটালের আঘাতে কৃষকদল নেতা আহত

উপজেলা প্রতিনিধি, মহাম্মদপুর (মাগুরা)

মাগুরার মহম্মদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চর্মকারের ধারালো বাটালের আঘাতে কৃষকদল নেতা নুর আলম ভাষান (২৫) গুরুতর আহত হয়েছেন। রোববার রাত আটটার দিকে মহম্মদপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহত ভাষান উপজেলা সদরের জাংগালিয়া গ্রামের মোহন শেখের ছেলে এবং সদর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক। এ ঘটনায় ভাষানের মা কোহিনূর বেগম বাদী হয়ে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

হামলাকারী হলেন নাম বিদ্যুৎ দাস (৩৪)। উপজেলা সদরের জাংগালিয়া গ্রামের আশ্রায়ন প্রকল্পের একজন বাসিন্দা। তার পিতার নাম গনেশ দাস।

পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যুৎ দাস মহম্মদপুর বাজারে আমিনুর নামের এক ব্যবসায়ীর জুতা-স্যান্ডেলের দোকানে চর্মকার হিসেবে দিনমজুরে কাজ করেন। গত পনের দিন আগে কৃষকদল নেতা ভাষান বিদ্যুৎতের কাছে পাঁচশত টাকা অগ্রিম দিয়ে একটি জুতা তৈরি করতে দিয়েছিল। গতকাল রাত আটটার দিকে তিনি বিদ্যুৎতের কাছে জুতা আনতে গিয়েছিল। তখন বিদ্যুৎ তাকে জানায় জুতা এখনও তৈরি হয়নি দিতে আরো কয়েক দিন দেরি হবে। এ বিষয়টি নিয়ে চর্মকারের সাথে ভাষানের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে চর্মকার বিদ্যুৎ তার কাজের ধারালো বাটাল দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এ সময় কৃষকদল নেতা ভাষান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে তার অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে পাঠান।

স্বজনদের সাথে বলে জানা যায়, কৃষকদল নেতা ভাষানের অবস্থা এখনও আশংকাজনক রয়েছে। সোমবার সকাল সাতটায় চিকিৎসক তার আঘাতের স্থানে অস্ত্রপাচার করা হয়েছে। তার একটি কিডনি বাতিল হয়েছে বলে জানান।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান আমার দেশকে জানান, এ ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে। আহতের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে মাগুরা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, ভোগান্তিতে জনজীবন

বনদস্যু আতঙ্কের মধ্যে সুন্দরবনে মধু আহরণ শুরু

দৌলতপুরে তেল মজুতের অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

মোংলায় খেয়া পারাপারে দুর্ঘটনা, আহত দুইশ’র বেশি শ্রমিক

মেহেরপুরে ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ

মেহেরপুরে ডিজেল মজুতের অভিযোগে আটক ১

আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে স্ট্রোকে মৃত্যু

সুন্দরবনে দস্যুদের কাছে জিম্মি হাত-পা বাঁধা জেলেকে উদ্ধার

হাসপাতালে এসে চিকিৎসককে মারধর, গ্রেপ্তার যুবদল কর্মী