হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় ৫৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

ছবি: আমার দেশ

সাতক্ষীরায় ৫৪২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার হাড়দ্দাহ এলাকার আব্দুল মাজেদের পুত্র আসাদুল মোড়ল (৪৫) ও ইয়ার আলী মোল্যার পুত্র রুহুল আমিন মোল্লা (৩৯)।

র‍্যাব জানায়, অভিযানে ৪৫৪ বোতল উইনকেরিক্স ও ৮৮ বোতল এস্কাফ সিরাপসহ মোট ৫৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে মাদকগুলো জব্দ করা হয়।

র‍্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া ফেনসিডিলসহ তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

বালুমহাল নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ বিএনপি নেতা

মৃত্যুর পাঁচ মাস পর কবর থেকে বিএনপি নেতার লাশ উত্তোলন

মোংলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বৈরী আবহাওয়ায় উত্তাল উপকূল

বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ে বড় ধস

ভারতে কারাভোগ শেষে ফিরলেন ৫০ বাংলাদেশি

ঘরের ওপর পাথরবোঝাই ট্রাক পড়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতা গুলিবিদ্ধ

আতাউরের স্বজনপ্রীতিতে সংকটে জামায়াতের ইমেজ

মোংলা বন্দর সিবিএ নির্বাচন দ্রুত সম্পন্নের দাবি

এনা পরিবহনের কাউন্টারের বাথরুম থেকে গলাকাটা অবস্থায় কলেজছাত্র উদ্ধার