হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় আবারও শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯.২ ডিগ্রি

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় এক দিন বিরতির পর আবার শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। কুয়াশা আর হীম বাতাসে জবুথবু জনজীবন। তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের দাপট। পৌষের তীব্র শীতে কাতর প্রাণপ্রকৃতি।

সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গতকাল রবিবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন সূর্যের দেখা মেলেনি। শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

এদিকে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, চারটি উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে ১৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে । তবে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, এক দিন পর আজ আবার শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ১২ জানুয়ারি পর্যন্ত এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

বাগেরহাটে দিনমজুরকে নৃশংসভাবে হত্যা

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে একজন নিহত, আহত ৩

ঝিনাইদহে বজ্রপাতে নারীসহ ২ জ‌নের মৃত্যু, আহত ৫

শ্রীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অফিস সহায়কের কক্ষ থেকে হাজিরা মেশিন উদ্ধার

গুলিতে নিহত জেলের লাশ নিয়ে বিক্ষোভ, বন অফিসে হামলায় আহত ৫

খুলনায় নারী উদ্যোক্তাদের জন্য পৃথক মার্কেট হবে: কেসিসি প্রশাসক

শ্যামনগরে বন বিভাগের সদস্যদের গুলিতে জেলের মৃত্যু

কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা