হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

খুলনা ব্যুরো

খুলনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শিপন কুমার দাস (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে খালিশপুর পিপলস গেট এলাকায় ঘটনাটি ঘটে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, ভিকটিম প্রথম শ্রেণির ছাত্রী। শনিবার প্রাইভেট পড়া শেষে বাসায় আসে। বাসায় মেয়েকে রেখে পাশের বাড়িতে কাজের জন্য মা চলে যান। কাজ শেষে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। কিছুক্ষণ পর শিপন কুমারের বাড়ি থেকে কান্না করতে করতে মায়ের কাছে আসে শিশুটি। কান্নার কারণ জানতে চাইলে মেয়ে জানায়, শিপন দুপুর ১টার দিকে খাবার কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রেজাউলের বাড়ির দ্বিতীয় তলায় একটি কক্ষে নিয়ে যায়। বিষয়টি কাউকে না বলার জন্য সে হুমকি প্রদান করে।

ওসি জানান, ভিকটিমের মা গৃহপরিচারিকার কাজ করেন। পক্ষান্তরে অভিযুক্ত শিপন রেজাউল করিমের বাড়ির কেয়ারটেকার। বিষয়টি প্রথমে চাপা থাকলেও পরবর্তীতে জানাজানি হয়। এ ঘটনায় ভিকটিমের মা খালিশপুর থানায় মামলা দায়ের করেছে। শিপনকে শনিবার রাতেই গ্রেপ্তার করা হয়।

‘বিএনপির হামলায়’ আহত জামায়াত নেতাকে দেখতে হাসপাতালে ডা. শফিকুর

শ্রীপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের আবাদ

কালীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে পুলিশের মামলা, আটক ৬

বিএনপির নেতাকর্মীদের হামলায় জামায়াত কর্মী নিহত

আজ থেকে সুন্দরবনে কাঁকড়া আহরণ শুরু

বাংলা-ইংরেজির পাশাপাশি শিশুদের তৃতীয় ভাষা শেখানো হবে

আইনসংগতভাবে ফ্যাসিস্টদের বিচারে বদ্ধপরিকর সরকার

নরসিংদীর ধর্ষণ মামলায় জড়িতদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে

খুলনায় ছাত্রদলের হামলায় যুবদল নেতা নিহত

মোবাইল নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা