হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় ব্যালট পেপার বাইরে আনার দায়ে একজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ভোট কক্ষ থেকে ব্যালট পেপার বাইরে নিয়ে আসার অভিযোগে শাহীন আলী নামে এক যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকাল সাড়ে নটার দিকে ওই আসনের তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাসান উজ জামান জানান, তার কেন্দ্রে শাহীন আলি নামে একজন ভোটার ব্যালট পেপার বক্সে না ফেলে পকেটে করে বাইরে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর তাকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরে নির্বাচনে দায়িত্বরত কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জান্নাতুল ইসলাম অভিযুক্ত শাহিন আলীকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। শাহিন আলী মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের আব্দুল মালিথার ছেলে।

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত