হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বিএনপির সম্মেলন ২৪ ফেব্রুয়ারি, প্রধান অতিথি তারেক রহমান

খুলনা ব্যুরো

ফাইল ছবি

খুলনার সার্কিট হাউজ ময়দানে মহানগর বিএনপির সম্মেলন আগামী ২৪ ফেব্রুয়ারি। সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির ভাষণ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল জানান, গতকাল রাতে নগরীর একটি অভিজাত হোটেলে মহানগর বিএনপির নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্মেলনে নগরীর পাঁচটি থানা কমিটির ৫০৫ জন কাউন্সিলরের ভোটে মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হবে। পূর্ণাঙ্গকমিটি হবে ১৫১ সদস্যের। সম্মেলন সফল করতে ২১টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, ফকরুল আলম, স. ম. আব্দুর রহমান, সৈয়দা রেহেনা ইসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী ও হাসানুর রশিদ চৌধুরী মিরাজ।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা