হোম > সারা দেশ > খুলনা

ওভারটেক করতে গিয়ে গাছে ধাক্কা, যশোরে দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরের মণিরামপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে মণিরামপুর উপজেলার তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকেরা হলেন উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইলের ছেলে রাকিব (২৭) এবং একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে রাকিব ও মেহেদী হাসান একই মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে নিজেদের বাড়ির দিকে ফিরছিলেন। পথে তালতলা এলাকায় সামনে থাকা আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করেন তারা। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, রক্তাক্ত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লাশ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এআরবি

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ ১০ জন আটক

সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ

খুলনায় ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা, আসামিকে খুঁজছে পুলিশ

সুন্দরবন বন্ধ তিন মাস, জীবিকার সংকটে হাজারো বনজীবী

দর্শনা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক ১০

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রামপালে খতমে কোরআন

জিয়ার শাহাদাতবার্ষিকীতে খুলনায় আলোচনা সভা

আমের আঁটি শ্বাসনালিতে আটকে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রদলের মামলায় আটক এনসিপি নেতাদের মুক্তি দাবি