হোম > সারা দেশ > খুলনা

যশোরে পুলিশের ওপর হামলা, মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এ ঘটনায় সিআইডির কনস্টেবল শহিদুল ইসলাম আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার রাজারহাট এলাকায়।

পরে আহত কনস্টেবলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সিআইডি সূত্র জানায়, মাদকের বড় একটি চালান জড়ো করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে যশোর জোনের একটি টিম রাজারহাটের একটি আখড়ায় অভিযান চালায়।

এসময় একজন মাদক কারবারিকে আটক করা হয়। তবে তার সহযোগীরা আকস্মিক হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় সিআইডির এক সাব-ইন্সপেক্টর যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত।

বিজিবির অভিযান সাত ভারতীয় নাগরিকসহ আটক ১১

বাফার গুদামে বিএনপি নেতার দাপট, সিন্ডিকেটে সারের তীব্র সংকট

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭ ভারতীয় নাগরিকসহ আটক ১১ জন

বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা

মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় ইবিতে শনিবার এক দিনের শোক

নিহত শিক্ষিকার রুহের মাগফিরাত কামনায় ইবিতে দোয়া

পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২শ ভরি স্বর্ণ গায়েব