হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরা সীমান্তে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ ‘আইস’সহ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধীন কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৈকারী বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৫৬-এস এর প্রায় ১০০ গজ ভেতরে কালিয়ানী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ ‘আইস’ জব্দ করে।

কালিয়ানী বিওপির আরেকটি দল সীমান্ত পিলার ৭/৬৫-এস এর প্রায় ৫০ গজ অভ্যন্তরে কালিয়ানী নীলকুঠি এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ২৬ লাখ টাকা মূল্যের একই ধরনের মাদক উদ্ধার করে।

কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৪ ও ৫ আরবি পয়েন্টের নিকটবর্তী এলাকা অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করে।

এছাড়া, মাদরা বিওপির একটি বিশেষ দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ আরবি পয়েন্ট সংলগ্ন উত্তর ভাদিয়ালী এলাকা থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাদমান সাকিব জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মাদক ও মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এমই

মোংলায় পোর্ট পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাগেরহাটে আমার দেশ সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জুলাই শহীদদের অধিকাংশই শ্রমিক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

মোংলায় সরকার মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান

খুবি সাংবাদিক সমিতির সভাপতি ইব্রাহিম, সম্পাদক নাহিদ

সাবেক প্রতিমন্ত্রী, ৫ এমপিসহ আ.লীগের ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জনবল সংকটে চৌগাছা হাসপাতালের স্বাস্থ্যসেবা বিপর্যস্ত

খুলনা প্রেসক্লাবের মোস্তফা সভাপতি, সম্পাদক তরিক