হোম > সারা দেশ > খুলনা

টানা বৃষ্টিতে জয়রামপুর-কুমারীদহ সড়কে ধস, যোগাযোগ ব্যাহত

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

টানা ভারী বৃষ্টিতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর-কুমারীদহ সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে জয়রামপুর ও কুমারীদহ গ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণের কারণে জয়রামপুর কাঁঠালতলা জামে মসজিদের পেছনের সড়কের নিচের মাটি সরে যায়। একপর্যায়ে প্রায় ১৫ ফুট সড়ক ধসে পড়ে। ফলে দুই গ্রামের সংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে এলাকাবাসীকে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করে চলাচল করতে হচ্ছে।

কুমারীদহ গ্রামের বাসিন্দা মসলেম আলী বলেন, “রাতভর বৃষ্টির পর সকালে উঠে দেখি রাস্তার বড় একটি অংশ ভেঙে গেছে। এখন অনেক ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বেড়ে গেছে।”

স্থানীয় ব্যবসায়ী কালু শেখ বলেন, “প্রতিদিন শত শত মানুষ এই সড়ক ব্যবহার করেন। রাস্তা ধসে যাওয়ায় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে।”

স্থানীয় বাসিন্দা আরিফুর ইসলাম মিলন বলেন, “এটি জয়রামপুর ও কুমারীদহ গ্রামের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। দ্রুত সংস্কার না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

হাউলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন বলেন, “সড়ক ধসের বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থল পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে এলাকাবাসীর অভিযোগ, প্রতি বর্ষা মৌসুমেই সড়কটির বিভিন্ন স্থানে ভাঙনের ঝুঁকি দেখা দিলেও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তাই দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি টেকসই সংরক্ষণ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে চলমান বর্ষায় ভাঙন আরও বিস্তৃত হয়ে আশপাশের এলাকাও ঝুঁকির মুখে পড়তে পারে।

চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না দগ্ধ জেলে বাদল

খুলনায় এইডসে আক্রান্ত হয়ে আট মাসে ১৭ জনের মৃত্যু

তালায় বাসের ধাক্কায় মোটরভ্যানের যাত্রী গৃহবধূ নিহত

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ইবি ছাত্রশক্তির যাত্রা শুরু

সেতু আছে রাস্তা নেই, সাঁকো দিয়ে হাজারো মানুষের পারাপার

দুই বছরের শিশুর মাথার ওজন ১২ কেজি

বাগেরহাট চেম্বার অফ কমার্সের নতুন কমিটির শপথ

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে এখনো ৬ জেলে নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

অস্ত্র-গুলিসহ খুলনার শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত খবির মোল্লা গ্রেপ্তার