হোম > সারা দেশ > খুলনা

গ্রিড বিপর্যয়: ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন

স্টাফ রিপোর্টার

জাতীয় গ্রিডে সমস্যার কারণে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের সবকটি জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।

বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়া জেলাগুলো হলো— খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা।

দেশের দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের খুলনা অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় গ্রিডে ত্রুটির কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। তবে এখন কয়েকটি জেলায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। তবে সবকটি জেলায় এখনো বিদ্যুৎ দিতে পারিনি।

রাতের মধ্যে ঠিক হবে তিনি বলেন, পরিস্থিতি কখন পুরোপুরি ঠিক হবে তা বলা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি। আশা করছি আজ রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে।

পাইকগাছায় গণপিটুনিতে চিহ্নিত মাদক কারবারি নিহত

স্বামীকে লাইভে রেখে নববধূর আত্মহত্যা

ভারত থেকে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে

স্ত্রীকে খুন করে মাদকাসক্ত স্বামীর আত্মহত্যার চেষ্টা

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে লাল ডাকবাক্স

খুলনা মহানগরীতে ১৭ মাসে ৫১ খুন

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, অবৈধ জেলেদের আস্তানা গুঁড়িয়ে দিল বন বিভাগ

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা

গরুর পচা গোশত বিক্রি, দুই বিক্রেতাকে কারাদণ্ড

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণধোলাই