হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় লালন আখড়াবাড়ি থেকে বোমা ও পেট্রোল উদ্ধার

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির ভেতর থেকে একটি বোমা ও দুই লিটার পেট্রোল উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত আনুমানিক ১২টার দিকে প্রধান ফটকের কাছ থেকে একটি ব্যাগে রাখা অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১২টার দিকে এক চায়ের দোকানদার প্রধান ফটকের কাছে একটি পরিত্যক্ত সাদা রঙের ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলতেই তিনি লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু, দুই লিটার পেট্রোল এবং দুটি সার্কিট জাতীয় বস্তু দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে তিনি কুমারখালী থানার পুলিশ এবং মেলা আয়োজক কমিটিকে অবহিত করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে স্থানটি ঘিরে ফেলে এবং মাজারের মূল ফটক বন্ধ করে দেয়। পরে রাত আড়াইটার দিকে বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, ঘটনার পর থেকে আখড়াবাড়ির নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কে বা কারা বোমাটি রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, মাজার প্রাঙ্গণে বোমা উদ্ধারের ঘটনায় বাউল সাধুদের নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার রাত থেকেই প্রধান ফটক বন্ধ রাখা হয় এবং ভেতরে দর্শনার্থী প্রবেশ স্থগিত করা হয়। এই অপ্রত্যাশিত ঘটনায় সাধু-বাউলদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেকেই আখড়াবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক