হোম > সারা দেশ > খুলনা

কালীগঞ্জে অভিনব কৌশলে ব্যবসায়ীর টাকা চুরি

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ছবি: আমার দেশ

ঝিনাইদহের কালীগঞ্জে সোনালী ব্যাংক শাখার ভেতরে অভিনব কৌশলে এক ব্যবসায়ীর নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, কালীগঞ্জ শহরের চাপালী কুটিপাড়া গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী কামাল হোসেন (৫৫) বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ সোনালী ব্যাংক শাখা-২ থেকে ৪ লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর তিনি ক্যাশ কাউন্টারের পাশে দাঁড়িয়ে টাকা গণনার সময় বাকি টাকা একটি ছোট হ্যান্ডব্যাগে রাখেন।

কিছুক্ষণ পর তিনি লক্ষ করেন তার ব্যাগটি কাটা এবং ব্যাগের ভেতরে রাখা ২ লাখ ৫০ হাজার টাকা নেই। পরে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি কৌশলে তার পাশে অবস্থান করে ব্যাগের ওপর একটি ফাইল রেখে ব্যাগ কেটে টাকা চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করে চোর কিংবা টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে আইনি সহায়তার জন্য তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা