হোম > সারা দেশ > খুলনা

তিন দফা দাবিতে দক্ষিণের পাঁচ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক

জেলা প্রতিনিধি, বাগেরহাট

‎তিন দফা দাবিতে দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রূপসা বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি। রোববার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম।

‎দাবিগুলির মধ্যে রয়েছে বিআরটিসির অনুমোদনহীন অবৈধ কাউন্টার বন্ধ, মহাসড়কে রুট পারমিটবিহীন পরিবহন ও থ্রি হুইলার মাহিন্দ্রা অবৈধ নছিমন-করিমন চলাচল বন্ধ।

‎সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট পালন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, মহিষপুরা খুলনা আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান, রূপসা বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক