হোম > সারা দেশ > খুলনা

যশোরে চালককে খুন করে রিকশা ছিনতাই

সিনিয়র রিপোর্টার, যশোর অফিস

যশোরে আলমগীর হোসেন (৫৫) নামে এক চালককে নৃশংসভাবে হত্যা করে তার রিকশা ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতকারীরা।

রোববার (১৫ মার্চ) রাত আটটার দিকে যশোর সদরের কানাইতলা ভাটপাড়া এলাকায় একটি ইটভাটার সামনে এই ঘটনা ঘটে।

নিহত আলমগীর সদরের চাঁচড়ার মধ্যপাড়া বড় মাদরাসা এলাকার রজব আলী দরবেশের ছেলে।

তিনি নীলগঞ্জ শ্মশান-সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্ত্রী সাজেদা মনি বলেন, ‘সন্ধ্যায় ইফতারের পরে ভাড়া খাটার জন্য বাড়ি থেকে বের হয় আমার স্বামী। রাত পৌনে ৮টার দিকে সংবাদ পাই কে বা কারা আমার স্বামীকে ছুরি মেরে ভাটপাড়া এলাকায় ইটভাটার রাস্তায় ফেলে রেখে গেছে।'

সংবাদ পেয়ে তিনিসহ স্বজনরা ঘটনাস্থলে গিয়ে আলমগীরকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গোলাম রাব্বি নামে এক পথচারীর সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জেনারেল হাসপাতালের ডাক্তার জুবায়ের আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই আলমগীরের মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে অনুমান। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

কোতোয়ালি থানার এসআই ইলিয়াস হুসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা যাত্রীবেশে আলমগীরের রিকশা ভাড়া করে নির্জন স্থানে নিয়ে ভারি কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে জখম অবস্থায় ফেলে রিকশাটি নিয়ে গেছে।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত