হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম মিলন হোসেন (৪০)। তিনি দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল হোসেন মালিতার ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর একটি মারামারি মামলায় মিলনকে চুয়াডাঙ্গা আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছিল। রবিবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার পর তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, চিকিৎসাধীন অবস্থায় মিলনের মৃত্যু হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার ফখরউদ্দিন বলেন, মিলন ৪ সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন। রবিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চিতলমারীতে উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চা স্টল পরিদর্শন এমপি মশিউরের

যশোরে আদ্-দ্বীন হাসপাতালে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

খুলনায় বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি

ক্লিনিকে অপারেশন অসম্পন্ন রেখে চলে যান চিকিৎসক

মোংলায় কোস্টগার্ডের ঘাঁটিতে পরিকল্পিত হামলার অভিযোগ

অপারেশনের মাঝপথে পালালেন চিকিৎসক, ক্লিনিক সিলগালা

সালিসে গিয়ে হামলার শিকার জামায়াত নেতা

ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পুকুর থেকে চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার