হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ

ব্যালট সংরক্ষণের নির্দেশ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ভোটের ফল চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেয়। এই আসনে জয়ী হয়েছিলেন জামায়াতের প্রার্থী মাসুদ পারভেজ রাসেল। এর আগে ৩০ জনের বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এই বেঞ্চে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের সঙ্গে দেখা যায়, ‘২০০১ ইং সনের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ ইং সনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক ‘নির্বাচনি’ আবেদনপত্র; যেসব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরোল্লিখিত বিষয়ে রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করিবেন।’

সেই যুগ্ম সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ মিথ্যা: পুলিশ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি, বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ

সীমান্তের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরা হলো না গৃহবধূর

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ ও আন্তর্জাতিক বিচার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

রূপসা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

খানজাহান আলী দিঘির সেই কুমির অপসারণ

মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক ১