হোম > সারা দেশ > খুলনা

মহেশপুর সীমান্তে মদ-গাঁজাসহ ১৩ জন আটক

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগ ঝিনাইদহ মহেশপুর সীমান্তে নারী শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে তিনজন শিশু ও চারজন নারী।

বুধবার রাত ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ানের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন ভোলার মনপুরা থানার আন্দিরপাড় গ্রামের বনমালী দাসের ছেলে সুশীল চন্দ্র দাস(৩৩), যশোর শার্শা থানার ছোট কলোনি গ্রামের দেলোয়ার (৬৬), একই জেলার মনিরামপুর থানার পাঁচকাটিয়া গ্রামের অধীর কুমার মণ্ডলের ছেলে সমীর মণ্ডল (৪০), যশোর কোতোয়ালি থানার দহিতলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে মোস্তফা হোসেন (২৪), চুয়াডাঙ্গার জীবননগর থানার ধান্যখোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে আহম্মেদ আলী (৩৩)।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ানের অধীন খোসালপুর, কুসুমপুর ও পলিয়ানপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে পৃথক অভিযান চালায়। অভিযানকালে অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়।

এছাড়া বেনীপুর বিওপির পৃথক অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ কাশেদ আলী (২৫)নামে একজনকে আটক করা হয়। আটক কাসেদ আলী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের কামাল হোসেনের ছেলে।

অপরদিকে যাদবপুর বিওপির অপর এক মাদকবিরোধী অভিযানে ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। আটককৃতদের মহেশপুর ও জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের মধ্যে দুইজনকে জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া অপর চারজন পুরুষের নামে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। অন্য আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করেছে বিজিবি।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা