হোম > সারা দেশ > খুলনা

মোটরসাইকেল রেসিং করতে গিয়ে দুই কিশোর নিহত

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়া-পাবনা মহাসড়কের কুষ্টিয়ার ভেড়ামারার ৪১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেসিং চলাকালে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।

শুক্রবার বিকেল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সরদারপাড়া গ্রামের নিপুল হোসেনের ছেলে নাহিদ হোসেন (১৭)। রাজশাহী মেডিকেলে নেয়ার পথে রাত ৮টায় নিহত হন একই উপজেলার মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে সিয়াম হোসেন (১৬)। নাহিদ হোসেন ও সিয়াম হোসেনের মৃত্যুর ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার আগে প্রায় ১০টি মোটরসাইকেল লালন শাহ সেতু থেকে উচ্চগতিতে রেসিং করছিল। এসময় নাহিদ ও সিয়াম যে মোটরসাইকেলে ছিলেন সেটি ভেড়ামারার ৪১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে যাত্রী ছাউনি কাছে একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ হোসেন মারা যান।

গুরুতর আহত সিয়াম হোসেনকে হাসপাতালে নেয়ার পথে রাত ৮টার সময় তার মৃত্যু হয়। তারা দুজনই কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার জানান, নিহত দুই কিশোরের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছে। দুইজনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

সুন্দরবনে অভিযানে অস্ত্র গুলিসহ দয়াল বাহিনীর সদস্য আটক

খুমেক হাসপাতালে নিয়োগ ভাইভায় মব সৃষ্টি, পুনরায় পরীক্ষার দাবি

মেহেরপুরে গাংনীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

পরিবেশমন্ত্রীকে ছাত্রশিবিরের প্রকাশনা উপহার

লোকালয়ে ঢুকে দিনমজুরের ছাগল গিলে ফেলল বিশাল অজগর

অভয়নগরে ১২ ককটেলসহ সন্ত্রাসী সুলতান আটক

বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

দুই‌ মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী আটক