হোম > সারা দেশ > খুলনা

১৪ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে।

শনিবার বিকেলে সাতক্ষীরার কুশখালী সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার। বাংলাদেশের পক্ষে অংশ নেন কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাছিবুর রহমান।

সাতক্ষীরা ৩৩ বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন জানান, হস্তান্তর হওয়া ১৪ বাংলাদেশি দেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা বিভিন্ন সময় ভারতে অবৈধভাবে প্রবেশ করে সেখানে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের বিভিন্ন রাজ্য থেকে আটক করে। নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি ১৪ জনকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল ইসলাম বলেন, বিজিবির মাধ্যমে থানায় হস্তান্তর করা ১৪ বাংলাদেশিকে যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

এরা হলেন ঢাকার কামরাঙ্গীরচর থানার মাদরাসা গলির বাবু মিয়ার মেয়ে মারিয়া আক্তার, সেলিম মিয়ার মেয়ে নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মণ্ডলের মেয়ে রাণী মণ্ডল, দেবাশীষ মণ্ডলের মেয়ে রিয়া মণ্ডলসহ ১৪ জন।

বিজিবি জানায়, এ ধরনের যৌথ পতাকা বৈঠক ও হস্তান্তর প্রক্রিয়া দুই দেশের সীমান্তবর্তী এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরায় পৃথক স্থান থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার

মোংলায় হাত বিচ্ছিন্ন শ্রমিকের উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক নিহত

চুয়াডাঙ্গার দর্শনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কৃষকের বন্ধু হয়ে উঠছেন প্রতিবন্ধী কৃষি কর্মকর্তা মফিজ

চুয়াডাঙ্গায় বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

সুন্দরবনে দস্যুতা দমনে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড : মহাপরিচালক

দলীয় শৃঙ্খলা ভঙ্গে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার