হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় ছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে রাজিব কুমার ঘোষ (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদায়কৃত জরিমানার টাকা ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগীকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার কুষ্টিয়ার মিরপুর উপজেলার উত্তর কাটদহ গ্রামের জয় ঘোষের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আসামি রাজিব দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন এবং নানাভাবে কুপ্রস্তাব দিতেন। এতে কিশোরীর দিক থেকে কোনো সাড়া না পাওয়ায় রাজিব আরো মরিয়া হয়ে ওঠেন। এর জের ধরে ২০২২ সালের ২ ডিসেম্বর দুপুরে কিশোরীর বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে আসামি তার বাড়িতে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না জানালে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন আসামি। এরপর থেকে কিশোরীর দিনমজুর বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে রাজিব তাকে একাধিকবার ধর্ষণ করেন। পরে বিয়ের কথা বললে আসামি তা অস্বীকার করেন। এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে ২০২২ সালের ১১ ডিসেম্বর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে মিরপুর থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মুরাদুল ইসলাম একই বছরের ৩০ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় রাজিব কুমার ঘোষের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষ্য-প্রমাণে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন।

এমই

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক