হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুরের কথিত পীর আব্দুর রহমান ওরফে শ্রী কালান্দার শামীম জাহাঙ্গীর (৫৭) হত্যা মামলায় আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানা রোড নাসিম হেয়ার ড্রেসারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজীব মিস্ত্রি (৩২) এজাহারভুক্ত ৩ নম্বর আসামি ও উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের বাসিন্দা গাজী মিস্ত্রির ছেলে।

বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর সিপিসি-১ কুষ্টিয়া কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১১টার সময় র‌্যাব-১২, কুষ্টিয়া ও র‌্যাব-৫ সদর কোম্পানির অভিযানে রাজীব মিস্ত্রি (৩২) কে গ্রেপ্তার করা হয়।

এর আগে এই হত্যা মামলায় ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের বাসিন্দা বিপ্লব হোসেন (২৬), আলিফ ইসলাম (২৩) ও রাতে ইসলামপুর গ্রামের দশম শ্রেণির শিক্ষার্থী আলমগীর হোসেন (১৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

১১ এপ্রিল দুপুর আড়াইটার দিকে ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগে আব্দুর রহমান ওরফে শ্রী কালান্দার শামীম জাহাঙ্গীরের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এলাকাবাসী। এ সময় কথিত পীর শামীম জাহাঙ্গীর ও তার অনুসারীদের বেধড়ক মারধর করেন তারা। এই ঘটনায় শামীম জাহাঙ্গীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় মারা যান তিনি। ১৩ এপ্রিল সোমবার রাতে দৌলতপুর থানায় শামীম জাহাঙ্গীরের বড় ভাই ফজলুর রহমান ৪ জনের নাম উল্লেখসহ ১৮০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

জেডএম

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল