হোম > সারা দেশ > খুলনা

নড়াইলে আলোচিত চার খুন: গ্রেপ্তার ৬ আসামি কারাগারে

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে আলোচিত চার খুনের ঘটনায় গ্রেপ্তার ছয় আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নড়াইল সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসানের আদালতে তোলা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

পুলিশ জানায়, ২৩ ফেব্রুয়ারি ভোরে নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়োকুলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেসহ চারজন খুন হন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের পর জড়িতদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। এরই ধারাবাহিকতায় ঘটনাস্থলের আশপাশের এলাকায় মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযানে র‌্যাবের হাতে একজন, ডিবি-১ এবং পুলিশ চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— তারাপুর গ্রামের মৃত মান্দার মোল্যার ছেলে সদর মোল্যা (৩৬), তৈয়ব সিকদারের ছেলে লাজুক সিকদার (৩০), সবুর মোল্যার ছেলে জসিম মোল্যা (৩০), আমিন সিকদারের ছেলে রনি শিকদার (২৯), বড়োকুলা গ্রামের মৃত লালন ফকিরের ছেলে হালিম ফকির (৬০)ও খড়রিয়া গ্রামের তোজাম মোল্যার ছেলে তুফান মোল্যা (৩০)।

আসামিদের অপরাধের বিষয়ে তদন্ত অব্যাহত থাকার কথা জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২