হোম > সারা দেশ > খুলনা

মদপানে মেডিকেল ছাত্রী নন্দিনী রানীর মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় দূর্গা পূজায় মদপান করে নন্দিনী রানী সরকার (১৮) নামের এক মেডিকেল ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে রোববার কুষ্টিয়া সদর হাসপাতালে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত নন্দিনী মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামের অনীল চন্দ্র সরকারের মেয়ে।

নন্দিনীর নানা সঞ্জয় কুমার সরকার জানান, গত ১৯ অক্টোবর নন্দিনী পূজা উদযাপন উপলক্ষে শৈলকূপায় বেড়াতে আসে। এরপর দশমীর দিনে সে তার বান্ধবীদের সঙ্গে বেড়াতে বের হয়। ঘোরাঘুরির এক পর্যায়ে সে বান্ধবীদের সঙ্গে মদপান করে।

অতিরিক্ত মদ্যপানের কারনে নন্দিনী অসুস্থ হয়ে পড়লে তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার আরো অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নন্দিনীর বাবা পেশায় একজন অটোচালক। সে চলতি বছর ঢাকা মেডিকেলের ১ম বর্ষে ভর্তি হয়েছিলো।

শৈলকূপা থানার ওসি মাছুম খাঁন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল