হোম > সারা দেশ > খুলনা

গণ অধিকারের প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বাতিল

খুলনা ব্যুরো

ত্রয়োদশ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। প্রার্থীদের মধ্যে কেউ স্বাক্ষর জালিয়াতির অভিযোগের কেউ ভিন্ন এলাকার ভোটার হওয়ার কারণে মনোনয়ন বাতিল হন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টা থেকে শুরু হয় মনোনয়ন যাচাই-বাছাই। এ পর্যায়ে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয় আর ১০ জনের প্রার্থীর বৈধ ঘোষণা করা হয়। এ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার জানান, প্রার্থীতা যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী দিনে আরো কয়েকটি আসনের প্রার্থীর তথ্য যাচাই করা হবে।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন গণঅধিকার পরিষদের জিএম রোকনুজ্জামান, যার প্রস্তাবক ভিন্ন এলাকার ভোটার হওয়ায় প্রার্থীতা বাতিল হয়েছে। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার স্বাক্ষর জালিয়াতির কারণে এবং একই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডলের মনোনয়নও বাতিল করা হয়েছে।

অপরদিকে বৈধ ঘোষণা করা ১০ প্রার্থী হলেন ইসলামী আন্দোলনের মো. আবু সাঈদ, বিএনপির আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, বাংলাদেশ খেলাফত মজলিশের ফিরোজুল ইসলাম, জেএসডির প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনোরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায়, বাংলাদেশ সম অধিকার পরিষদের সুব্রত মন্ডল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়, জাতীয় পার্টির সুনীল শুভ রায় ও ইসলামী ফ্রন্টের মো. জাহাঙ্গীর হোসেন।

বিয়েতে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক

খুলনা ওয়াসায় ফ্যাসিস্ট আমলে নিয়োগপ্রাপ্ত বিতর্কিতদের পদোন্নতির তোড়জোড়

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার, পলাতক স্বামী

ঝিনাইদহে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

অপহরণ-মুক্তিপণের জালে হাজারো পরিবার

চৌগাছায় মাদকসহ চারজন আটক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুসলিম বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ ৩ ডাকাত আটক

মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত