হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো: মাও. মানফুজুর রহমান

জেলা প্রতিনিধি, বাগেরহাট

‘মাদকমুক্ত সমাজ চাই, খেলাধুলার বিকল্প নাই’ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ গণগ্রন্থাগার ও বন্ধন যুব সংঘ উদ্যোগে পিলজংগ ইউনিয়ন ক্রিকেট লীগের ৭ম আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পিলজংগ স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পিলজংগ স্টার ও আবিদ জিহান টেন স্টার মুখোমুখি হয়। এতে পিলজংগ স্টার চ্যাম্পিয়ন হয়।

ক্রিকেট লীগে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের গ্লোবাল অ্যাডুকেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ও জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা মানফুজুর রহমান।

শেখ রকিব উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির মনিরুজ্জামান, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্নু, এস এম খলিলুর রহমান, বারিক মোড়ল, মিরাজুল ইসলাম, আবু সুফিয়ান, মোদাচ্ছের মল্লিক প্রমুখ।

টুর্নামেন্টে অনবদ্য পারফর্মেন্সের জন্য ম্যান অফ দ্যা হয়েছেন উজ্জল দে, সর্বোচ্চ রান সংগ্রাহক মো. হাসান, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ওবায়দুল।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মানফুজুর রহমান বলেন, আজকাল দেখা যাচ্ছে যুবসমাজ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। আজকে যে খেলা হচ্ছে এই খেলার উদ্দেশ্যই যুব সমাজকে নেশা থেকে দূরে সরিয়ে আনা। আমরা যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনব এবং মাদককে না বলব। এ খেলা সামনে আরো বেগবান গতিতে চলবে। বাগেরহাটকে একটি মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো। ভবিষ্যতে আমরা বাগেরহাটে এর থেকে আরও বড় ধরনের খেলাধুলার আয়োজন করব।

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল