চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার আগে উপজেলার দুধপাতিলা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে দুই যুবক রেললাইন অতিক্রম করার সময় দ্রুতগামী একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির এসআই জগদীশ চন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের সুমন (২৫) ও মদনা গ্রামের রাজ (২৫)। আহত দুধপাতিলা গ্রামের রহিদুলের ছেলে আব্দুল কাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে ।
এমএইচ