হোম > সারা দেশ > খুলনা

অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে আ. লীগ নেতা আটক

উপজেলা প্রতিনিধি, অভয়নগর (যশোর)

যশোরের অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগ নেতা রফিকুল মজুমদারকে (৪৫) আটক করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার ধোপাদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক রফিকুল মজুমদার ওই গ্রামের মমিন মজুমদারের ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল মজুমদারের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে যৌথ বাহিনীর একটি দল তার বাড়ি থেকে তাকে আটক করে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, রফিকুল মজুমদারের বিরুদ্ধে নাশকতার মামলা আছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক

বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে আহত ১২, পুলিশ মোতায়েন

জীবননগরে কোল্ডস্টোরেজের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় ঘোড়াবোঝাই পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম